ইউএস ওপেনে নেই মারে

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৩:২৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:৩৩

অ্যান্ডি মারে উইম্বলডনের পর থেকে কোর্টের বাইরে অ্যান্ডি মারে। চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইউএস ওপেনে ফেরার। কিন্তু চোটের সঙ্গে পেরে উঠলেন না। বছরের শেষ গ্র্যান্ড স্লামেও নামতে পারবেন না তিনি। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রিটিশ তারকা।

সোমবার শুরু হচ্ছে ইউএস ওপেনের এবারের আসর। তার আগেই মারে জানিয়ে দিলেন, খেলতে পারবেন না বছরের শেষ গ্র্যান্ড স্লামে। উইম্বলডনের পর থেকে নিতম্বের চোটে ভোগা ব্রিটিশ তারকার আশা ছিল, ফিরতে পারবেন টুর্নামেন্টের আগে। কিন্তু হলো না। ফ্লাশিং মিডোর সংবাদ সম্মেলনে হতাশ কণ্ঠে জানিয়ে দিলেন, ‘সবকিছু দিতে চেষ্টা করেছি সেরে ওঠার, নিজেকে তৈরি করার। কিন্তু পারলাম না।’

গত কয়েক দিন সব ঠিক চললেও গ্র্যান্ড স্লামের মতো টুর্নামেন্টে খেলার মতো নিজেকে ফিট মনে হয়নি মারের। তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী বললেন, ‘গত কয়েক দিন খুব ভালোভাবে অনুশীলন করেছি। কিন্তু টুর্নামেন্ট জেতার মতো অবস্থায় নেই আমি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম