ফেদেরারের বিদায়, সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১২

উচ্ছ্বসিত রাফায়েল নাদাল ফ্লাশিং মিডোসে প্রথমবার রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছিল। কিন্তু সেটা হতে দিলেন না হুয়ান মার্টিন দেল পোত্রো। ফেদেরারকে বিদায় করে দিয়েছেন তিনি কোয়ার্টার ফাইনালে। তবে ইউএস ওপেন সেমিফাইনালের দেখা পেয়েছেন নাদাল।

৭-৫, ৩-৬, ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে ফেদেরারের শিরোপা স্বপ্ন ভেঙে দিয়েছেন দেল পোত্রো। এ বছর দুটি গ্র্যান্ড স্লাম খেলে দুটিই জিতেছিলেন ফেদেরার। কিন্তু আর্জেন্টাইনের কাছে হেরে তৃতীয় গ্র্যান্ড স্লামটি জেতা হলো না অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের চ্যাম্পিয়নের।

বৃহস্পতিবার অন্য কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি হয়েছিলেন আন্দ্রে রুবলেভ। অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে থাকা স্প্যানিশ তারকার কাছে কোনও পাত্তা পাননি রুশ তরুণ। র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নাদাল ম্যাচটি জিতেছেন ৬-১, ৬-২, ৬-২ গেমে। আগামী শনিবার দেল পোত্রোর বিপক্ষে সেমিফাইনাল খেলবেন তিনি। একই দিন অন্য সেমিফাইনালে নাদালের স্বদেশী পাবলো কারেনো বুস্তা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের।

এদিকে মেয়েদের এককে অল-আমেরিকান সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন। বুধবার সেমিফাইনালে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস ও স্লোন স্টেফেন্স। পরের কোয়ার্টার ফাইনালে জিতেছেন ম্যাডিসন কিস ও কোকো ভ্যান্ডেওয়েঘ। অন্য সেমিফাইনালে লড়বেন এ দুই আমেরিকান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের