রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস শুরু ১৩ নভেম্বর

রাজশাহী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১২:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৩:১৭

চলছে রাজশাহী টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজনের শেষ প্রস্তুতি ১৩ দেশের প্রায় শতাধিক খেলোয়াড় নিয়ে আগামী ১৩ নভেম্বর শুরু হচ্ছে রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এর ২৬তম আসর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩টি দেশের প্রায় ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

টুর্নামেন্টে শীর্ষ আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) র‌্যাংকিংধারী ৩৪ জন বালক ও ২২ জন বালিকা সরাসরি মূল পর্বের খেলায় অংশ নেবেন। এছাড়া বাছাই পর্ব পেরিয়ে ৬ জন এবং টুর্নামেন্ট আয়োজকদের ওয়াইল্ড কার্ড পেয়ে খেলবেন ৬ জন।
আগামী ১১ ও ১২ নভেম্বর বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের রিশাব শারদা। বালিকাদের মধ্যে চাইনিজ তাইপের উই নিং ফাং শীর্ষ খেলোয়াড়।

আয়োজকরা জানান, ঢাকার বাইরের একমাত্র আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টটি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য কোনও ফি দিতে হবে না।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী