বিজয় দিবস টেনিসে চ্যাম্পিয়ন অমল-প্রীতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭

বিজয় দিবসের পুরস্কার জয়ীরা শেষ হলো বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ছেলে ও মেয়েদের এককের ফাইনালে জিতেছেন অমল রায় ও আফরানা ইসলাম প্রীতি।

ছেলেদের এককে দীপু লালকে ৭-৬, ৭-৬ গেমে হারান অমল। তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

ছেলেদের দ্বৈতও চ্যাম্পিয়ন হয়েছেন অমল। কোর্টে তার জুটি ছিলেন রঞ্জন রাম। ৪-৬, ৬-১ ও ১০-৩ গেমে তারা হারান আখতার হোসেন ও মামুন বেপারীকে।

প্রীতি ৬-৩, ৭-৫ গেমে ঈশিতা আফরোজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। অবশ্য দ্বৈতের ফাইনালে হেরে গেছেন তিনি। এ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ঈশিতা ও জেরিন সুলতানা জুটি। রানার্সআপ প্রীতির সঙ্গে কোর্টে ছিলেন শাহ সাফিনা লাক্সমি।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর ছাড়াও ফাইনালে অতিথির সারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি ও রানার গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, ফেডারেশনের সহসভাপতি মো: সেলিম ও সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম