দাপুটে জয়ে শুরু ফেদেরার-জোকোভিচের

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:৫০

দাপুটে জয়ে শুরু ফেদেরারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণ এক জয় দিয়ে শুরু করলেন রজার ফেদেরার। তার মতো প্রথম রাউন্ডের বাধা সহজেই টপকে গেছেন নোভাক জোকোভিচ।

২০১৭ সালে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শিরোপা ঘরে তোলেন ফেদেরার। ফাইনালে হারিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। বয়স ৩৬ পেরিয়ে গেলেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সুইস তারকা। সেই মিশনের শুরুটা হয়েছে তার দারুণ। সরাসরি সেটে জিতে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। বুধবার প্রথম রাউন্ডে ফেদেরার ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন স্লোভেনিয়ার আলিয়াজ বেনেদেকে। দ্বিতীয় রাউন্ডে ১৯ গ্র্যান্ড স্লাম মালিকের প্রতিপক্ষ জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রুফ।  

জোকোভিচ সহজেই উঠেছেন দ্বিতীয় রাউন্ডে জোকোভিচও সহজেই উতরে গেছেন প্রথম রাউন্ডের বাধা। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়ংকে হারিয়েছেন তিনি সরাসরি সেটে। সার্বিয়ান সাবেক নাম্বার ওয়ানের জয়টা ৬-১, ৬-২, ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের গায়েল মঁফিস। ডেইলি মেইল

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম