অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হালেপ-ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪১

জয়ের আনন্দে ভাসছেন ওজনিয়াকি অস্ট্রেলিয়ান ওপেন এবার নতুন রানিকে দেবে মুকুট। শিরোপার হাতছানি দিচ্ছে প্রথমবার ফাইনালে ওঠা সিমোনা হালেপ ও ক্যারোলিন ওজনিয়াকিকে।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে এলিস মের্টেন্সকে সরাসরি সেটে হারান ওজনিয়াকি। ডেনমার্কের এ দ্বিতীয় বাছাই ৬-৩, ৭-৬ (৭-২) গেমে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। এর আগে ইউএস ওপেনে ২০০৯ ও ২০১৪ সালে শিরোপার লড়াইয়ে ছিলেন ওজনিয়াকি।

ফাইনালে ওঠার স্বস্তি হালেপের ২৭ বছর বয়সী তারকার বিপক্ষে ফাইনাল নিশ্চিত করতে অ্যাঞ্জেলিক কেরবারকে হারান হালেপ। মেয়েদের এককের এক নম্বর জিতেছেন ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে। রোমানিয়ান তারকারও এটি প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল।

আগামী শনিবার শিরোপা জিতলে হালেপের কাছেই থাকবে শীর্ষ র‌্যাংকিংয়ের মর্যাদা। আর হেরে গেলে ওজনিয়াকি হবেন বিশ্বের এক নম্বর। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম