আবারও ছিটকে গেলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ১১:৪৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১১:৪৬

আবারও ছিটকে গেলেন নাদাল চোট পিছু ছাড়ছে না রাফায়েল নাদালের। আবারও কোর্টের বাইরে ছিটকে গেছেন তিনি। এবার ইন্ডিয়ান ওয়েলসের সঙ্গে মায়ামি মাস্টার্সেও খেলা হচ্ছে না স্প্যানিশ তারকার।

অনেকদিন ধরেই ডান ঊরুর চোটটা ভোগাচ্ছে নাদালকে। অস্ট্রেলিয়ান ওপেনের মাঝপথে থেমে গিয়েছিলেন তিনি একই সমস্যায়। তবে চোট কাটিয়ে মেক্সিকান প্রতিযোগিতা দিয়ে কোর্টে ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু হলো না, নতুন করে সমস্যা দেখা দেওয়ায় আকাপালকোর টুর্নামেন্ট না খেলেই দেশে ফিরতে হয়েছে এই স্প্যানিয়ার্ডকে। যে কারণে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এখন তার নজর ইউরোপিয়ান ক্লে কোর্টের প্রতিযোগিতায় ফেরার।

শুক্রবার সন্ধ্যায় স্পেনে ফিরেছেন নাদাল। দেশেই সেরে ওঠার কাজ শুরু করবেন তিনি। সাবেক নাম্বার ওয়ানের ফিজিও আনহেল রুইস কোতেরো পরীক্ষা-নিরীক্ষা শেষে নাদালকে না খেলার পরামর্শ দিয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছেন ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘মেলবোর্নে যে চোটটার কারণে ছিটকে গিয়েছিলাম, সেটাই আবার ভোগাচ্ছে। এই কারণে আমি ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে খেলতে পারব না। এখন আমার লক্ষ্য সেরে উঠে ক্লে কোর্টের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম