মন্টে কার্লোর ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ২০:১২আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:১২

সেমিফাইনালে জিতলেন নাদাল গ্রিগর দিমিত্রোভকে উড়িয়ে দিয়ে ক্লে কোর্টের আধিপত্য ধরে রাখল রাফায়েল নাদাল। শনিবার বুলগেরিয়ান প্রতিপক্ষকে সেমিফাইনালে হারিয়ে এই টুর্নামেন্টের ১২তম ফাইনালে উঠল স্প্যানিশ তারকা।

ফ্রেঞ্চ ওপেনের আগে বিশ্বের এক নম্বর র‌্যাংকিংয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হলে টানা তৃতীয়বার এই শিরোপা হাতে নিতেই হবে নাদালকে। রবিবার সেই লক্ষ্যে টানা তৃতীয় ফাইনাল খেলতে নামবেন।

দিমিত্রোভকে ৬-৪, ৬-১ গেমে হারান নাদাল। মাত্র ৭ গেম হেরে টানা দুই দিনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতলেন তিনি।

১৬ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল সরাসরি সেটে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম সেটে ৩-০ তে এগিয়ে যান তিনি। কিন্তু এরপরই দিমিত্রোভ সমতা ফেরান ৩-৩ গেমে। তারপর গর্জে ওঠেন নাদাল। দ্বিতীয় সেট ৫-০ তে এগিয়ে যান স্প্যানিশ তারকা, তারপর দিমিত্রোভ এক গেম জিতলেও অঘটন ঘটাতে পারেননি।

পরের গেম জিতে ১৪তম মন্টে কার্লো সেমিফাইনালের বাধা পার হন নাদাল। এই নিয়ে ক্লে কোর্টে টানা ৩৪ সেট জিতলেন তিনি।

রবিবারের ফাইনাল জিতলে মন্টে কার্লোতে ১৪ বছরে ১১তম চ্যাম্পিয়নশিপ অর্জন করবেন নাদাল। স্কাই স্পোর্টস

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম