কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৩:৫৫

কোয়ার্টার ফাইনালে নাদাল ‘কিং অব ক্লে’ রাফায়েল নাদালের জয়যাত্রা থামছে না। বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে তিনি উঠলেন আরেকটি দাপুটে জয়ে।

শুক্রবার স্বদেশী প্রতিদ্বন্দ্বী গুইলেরমো গার্সিয়া লোপেসকে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা।

উন্মুক্ত যুগে ক্লে কোর্টে রেকর্ড টানা ৪০ সেট জয়ের কৃতিত্ব দেখালেন নাদাল। লোপেসের বিপক্ষে তার জয় এসেছে ৬-১, ৬-৩ গেমে।

গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে ১১তম শিরোপা জেতেন নাদাল। এবার আরেকটি ‘উনদেসিমো’ জিততে নিজ ঘরেও দাপট ধরে রেখেছেন তিনি।

১০ বারের চ্যাম্পিয়ন নাদাল শেষ আটে লড়বেন মার্টিন ক্লিজানকে। দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে হারানো এই স্লোভাকিয়ান কোয়ার্টার ফাইনালে সতর্ক করেছেন শীর্ষ র‌্যাংকিং তারকাকে।

দ্বিতীয় বাছাই গ্রিগর দিমিত্রোভ শেষ আটে লড়বেন নাদালের স্বদেশী পাবলো কারেনো বুস্তাকে। গ্রিসের স্টেফানো তিৎসিপাসকে মোকাবিলা করবেন ডোমিনিক থিয়েম। আর ডেভিড গফিন মুখোমুখি হবেন রবার্তো বাতিস্তা-আগুতকে। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম