উইম্বলডন সেমিফাইনালে মুখোমুখি কেরবার-ওস্তাপেঙ্কো

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ২০:৫৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:৫৭

ওস্তাপেঙ্কো ও কেরবার উইম্বলডনে মেয়েদের এককে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন অ্যাঞ্জেলিক কেরবার ও জেলেনা ওস্তাপেঙ্কো। মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল জিতেছেন তারা।

এই আসরে এখন পর্যন্ত টিকে থাকা সর্বোচ্চ বাছাই কেরবার ৬-৩, ৭-৫ গেমে হারান রাশিয়ার দারিয়া কাসাৎনিকাকে। ১১তম বাছাইয়ের সামনে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ২১ বছরের রুশ প্রতিদ্বন্দ্বী। তবে সপ্তম ম্যাচ পয়েন্ট নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কাটেন জার্মান তারকা।

২০১৬ সালের উইম্বলডন ফাইনালিস্ট কেরবারের বিপক্ষে সেমিফাইনালে লড়বেন ওস্তাপেঙ্কো। ২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন প্রথম লাটভিয়ান হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন। ৭-৫, ৬-৪ গেমে তিনি কোয়ার্টার ফাইনাল জিতেছেন ডোমিনিক চিবুলকোভার বিপক্ষে।

এদিন ছেলেদের একমাত্র শেষ ষোলোর ম্যাচে জিতেছেন হুয়ান মার্তিন দেল পোত্রো। জাইলস সিমন্সকে ৭-৬ (৭-১), ৭-৬ (৭-৫), ৫-৭, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ২০১৩ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে তিনি, যেখানে এ আর্জেন্টাইনের জন্য অপেক্ষা করছেন ২০১১ সালের পর প্রথমবার শেষ আটে ওঠা রাফায়েল নাদাল। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে