নাদালকে হারিয়ে উইম্বলডন ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ২২:২৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২২:২৭

ফাইনালে ওঠা জোকোভিচকে অভিনন্দন জানালেন নাদাল ২০১৬ সালের পর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর এক ম্যাচ দূরে নোভাক জোকোভিচ। ‘স্থগিত’ হওয়া উইম্বলডন সেমিফাইনালে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে শনিবার তিনি হারান রাফায়েল নাদালকে।

শুক্রবারের এই সেমিফাইনাল রাত বেশি হওয়ায় বাকি অংশ পরের দিন নির্ধারণ করা হয়। ২-১ সেটে নাদালের চেয়ে এগিয়ে থেকে শনিবার কোর্টে নামেন জোকোভিচ। সার্ব তারকা দিনের শুরুর সেট হেরে যান। তবে পরের সেটে ঘুরে দাঁড়ান এবং রবিবার কেভিন অ্যান্ডারসনের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন।

৫ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে জোকোভিচ জিতেছেন ৬-৪, ৩-৬, ৭-৬ (১১-৯), ৩-৬, ১০-৮ গেমে।

১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ ২০১৬ সালের ইউএস ওপেনের পর প্রথমবার বড় মঞ্চের ফাইনালে উঠেছেন। ২০১১, ২০১৪ ও ২০১৫ সালের উইম্বলডন জয়ী উচ্ছ্বসিত, ‘আমি এক কথায় আনন্দে আত্মহারা। এটা (ফাইনালে ওঠা) খুব বিশেষ কিছু। এই ধরনের ম্যাচের জন্যই আপনার বেঁচে থাকা, খেটে যাওয়া।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান