রজার্স কাপ থেকে সরে দাঁড়ালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ১৯:৩১আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:৩১

রজার ফেদেরার ক্যারিয়ারকে আরও লম্বা করতে চান রজার ফেদেরার। কৌশল হিসেবে সব টুর্নামেন্টে না খেলার পক্ষে তিনি। এজন্য আগস্টে টরোন্টোতে হতে যাওয়া রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এই বছরে এখন পর্যন্ত ৭টি একক ইভেন্টে খেলেছেন ফেদেরার। ক্লান্তি যেন ভর না করে সেজন্য বেশ কয়েকটি ইভেন্ট বাদ রাখেন ৩৬ বছর বয়সী সুইস তারকা।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জেতার পর রটারডার্ম ও স্টুটগার্টে চ্যাম্পিয়ন হন র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ফেদেরার। হেরে যান ইন্ডিয়ান ওয়েলস ও হ্যালের ফাইনালে। সবশেষ উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে বিদায় নেন।

রজার্স কাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেদেরার নিজে, ‘আমার ক্যারিয়ার লম্বা করতে সূচিটা খুব গুরুত্বপূর্ণ। অনুতপ্ত হয়ে টরোন্টো থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমি।’

আগামী ৪ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হবে র‌্যাংকিংয়ের শীর্ষ দশ খেলোয়াড়কে নিয়ে। রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ থাকলেও ফেদেরার সরে দাঁড়ালেন। গত বছর মন্ট্রিলের ফাইনালে জার্মান আলেক্সান্দার জেরেভের কাছে হেরে যান সুইস তারকা। ২০০৪ ও ২০০৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর ফেদেরার আরও চারবার ফাইনাল খেলেও কানাডার এই টুর্নামেন্ট জিততে পারেননি। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক