ইউএস ওপেনের সেমিফাইনাল ছেড়ে দিলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮

সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন রাফায়েল নাদাল হাতছানি দিচ্ছিল আরেকটি গ্র্যান্ড স্লাম ফাইনাল। কিন্তু নিজের সেরাটা দিয়ে লড়াই করার সুযোগই পেলেন না রাফায়েল নাদাল! শনিবার ইউএস ওপেনের সেমিফাইনালে কোর্টে নামলেও হাঁটুর চোটে সরে দাঁড়িয়েছেন স্প্যানিশ তারকা।

সেমিফাইনালে নাদাল মুখোমুখি হয়েছিলেন হুয়ান মার্তিন দেল পোত্রোর। দুই সেট লড়াই করার পর ম্যাচ ছেড়ে দেন দিন, ওই পর্যন্ত আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী এগিয়ে ছিলেন ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। নাদাল সরে দাঁড়ানোয় ২০০৯ সালের চ্যাম্পিয়ন দেল পোত্রোর সামনে আবার তৈরি হলো বছরের শেষ গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। শিরোপা জয়ের মঞ্চে এই আর্জেন্টাইনকে লড়তে হবে নোভাক জোকোভিচের বিপক্ষে, যিনি অন্য সেমিফাইনালে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে।

প্রথম সেট থেকেই হাঁটুতে সমস্যা হচ্ছিল নাদালের। ব্যথা নিয়ে খেলা চালিয়ে টাইব্রেকারে গিয়ে সেট হেরে যান তিনি। প্রথম সেটের সময় ফিজিওর সাহায্যও নিতে হয়েছিল তাকে। এরপর দ্বিতীয় সেট হারের পর খেলা না চালানোর সিদ্ধান্ত নেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক।

চোট ইউএস ওপেন থেকে ছিটকে দিলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ তারকা। সংবাদ সম্মেলনে নাদালের বক্তব্য, ‘আমি খেলা চালিয়ে যাব। এটাই শেষ কথা। এই মুহূর্তটা কঠিন, তবে আমি এগিয়ে যেতে চাই। আরও সুযোগের জন্য কঠোর পরিশ্রম করে যাব।’

গত দুই বছরে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেছেন নাদাল। যার মধ্যে ২০১৭ সালের ইউএস ওপেনের সঙ্গে ব্যাক টু ব্যাক জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। তাই চোটে থামছেন না তিনি, ‘দুটো অসাধারণ বছর কাটিয়েছি, তাই এই সময়টা উপভোগ করতে চাই। এই মুহূর্তের (ইউএস ওপেনের সেমিফাইনাল) বাদ দিলে এই বছরটাও চমৎকার।’ মার্কা, বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম