এশিয়ান ডেভেলপমেন্ট টেনিসে বাংলাদেশের দারুণ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:১৬

ব্যাংককে প্রথম দিনে ছিল লাল-সবুজ পতাকার জয়জয়কার সোমবার থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ টেনিসের ডিভিশন-২ প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে বালক-বালিকা দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ।

বালক এককে মাহাদী হোসেন আলভী ৬-১, ৬-২ গেমে নেপালের চিরাগ তিমিলসেনাকে, জুবায়েদ উৎস ৬-০ ও ৬-৩ গেমে ভুটানের তবদেন শেরিংকে এবং রুমান হোসেন ৬-১, ৬-১ গেমে মঙ্গোলিয়ার আনদ্রাখ জিউরেভদর্জকে হারিয়েছে।

বালিকা এককেও লাল-সবুজ পতাকার জয়জয়কার। মাসফিয়া আফরিন ৬-১, ৬-১ গেমে কম্বোডিয়ার রিকমি লাওকে, সুবর্ণা খাতুন ৬-৩ ও ৬-৪ গেমে ম্যাকাওর জিং ইং চংকে এবং সাদিয়া আফরিন ৬-০, ৬-০ গেমে হারিয়েছে তাজিকিস্তানের মদিনা জাফারিকে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের