অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:০০

নোভাক জোকোভিচ কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরি চোট নিয়ে সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।

ঊরুর চোট নিয়ে সরে যাওয়ার আগে জোকোভিচ ৬-১, ৪-১ গেমে এগিয়ে ছিলেন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনে সপ্তম শিরোপার পথে আরও একটি ধাপ ফেললেন ৩১ বছর বয়সী খেলোয়াড়।

পরিসংখ্যান কিন্তু জোকোভিচের পক্ষে। মেলবোর্নে শেষ চারে উঠে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।

২০১৪ সালের ইউএস ওপেনের সেমিফাইনালে সবশেষ নিশিকোরির কাছে হারেন জোকোভিচ। তারপর ১৫ ম্যাচ খেলে থেকেছেন অজেয়। ম্যাচ শেষে তিনি জাপানি প্রতিপক্ষের সুস্থতা কামনা করেছেন, ‘বিশেষ করে নিশিকোরির বিপক্ষে লড়াই করতে আমি ভালোবসি, আমাদের ক্যারিয়ারে অনেক ম্যাচ খেলেছি আমরা। আশা করি তার চোট গুরুতর নয়, দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। আর আজ রাতে পুরো ম্যাচ দেখতে না পারায় সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।’

শুক্রবার সেমিফাইনালে লুকাস পুইলির মুখোমুখি হবেন জোকোভিচ। তার ফরাসি প্রতিপক্ষ শেষ আটে হারিয়েছেন মিলোস রাওনিককে। ৭-৬ (৭-৪), ৬-৩, ৬-৭ (২-৭), ৬-৪ গেমে জিতেছেন পুইলি।

আগের দিন ছেলেদের এককের প্রথম সেমিফাইনালে রাফায়েল নাদাল মুখোমুখি হবেন ২০ বছরের বিস্ময় স্টেফানোস সিসিপাসের। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের