মেলবোর্ন পার্কের ফাইনালে মুখোমুখি নাওমি-কেভিতোভা

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৮

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিতের পর নাওমি ওসাকার আনন্দ মেয়েদের এককের গ্ল্যান্ড স্লামে কোর্ট মাতাচ্ছেন এখন জাপানের নাওমি ওসাকা। গত বছরের ইউএস ওপেনের শিরোপা জয়ী এই ২১ বছর বয়সী তরুণী টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। শনিবার মেলবোর্ন পার্কে শিরোপা নির্ধারণী মঞ্চে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

পাওয়ার ও টেকনিকের মিশ্রণে মেয়েদের এককের টেনিস বিশ্ব শাসন করার আভাস দিচ্ছেন নাওমি। কোর্টের পারফরম্যান্সে তার প্রমাণ পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে। গত বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এই জাপানিজ জিতে নিয়েছিলেন শিরোপা। সেই ধারা সচল রেখে এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

অবশ্য চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই ক্যারোলিনা প্লিসকোভার সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে। তিন সেটের লড়াইয়ে নাওমি সেমিফাইনাল জিতেছেন ৬-২, ৪-৬, ৬-৪ গেমে। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হচ্ছেন আরেক চেক তারকা কেভিতোভার, যিনি অন্য সেমিফাইনালে ৭-৫ (৭-২), ৬-০ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলি রোজ কোলিন্সকে।

প্রথম সেট জিতলেও প্লিসকোভার বিপক্ষে দ্বিতীয় সেট হারতে হয়েছিল নাওমিকে। সেমিফাইনাল হারের শঙ্কাও জন্মে তাতে। ওই মুহূর্তের অনুভূতি তিনি ভাগাভাগি করেছেন এভাবে, ‘ওর (প্লিসকোভা) সঙ্গে অনেক ম্যাচ খেলার কারণে এমনটা হওয়ার প্রত্যাশা কিছুটা ছিল আমার। ওকে আমি যতবার হারিয়েছিল, তার চেয়ে বেশিবার সে আমাকে হারিয়েছে। তবে এবার নিজেকে উজ্জীবিত রেখেছিলাম এবং সব কিছু সামলে জিতে কোর্ট ছাড়তে পেরেছি।’ বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের