ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না শারাপোভা

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৯, ১২:৪৬আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:২১

মারিয়া শারাপোভা দীর্ঘদিনের কাঁধের সমস্যায় এই বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা।

গত জানুয়ারির শেষ দিকে রাশিয়ার এক ইভেন্ট থেকে সরে দাঁড়ান ৩২ বছর বয়সী তারকা। পরের মাসে কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার করান পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

আগামী ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে না যাওয়ার ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন শারাপোভা, ‘মাঝেমধ্যে সঠিক সিদ্ধান্তগুলো সবসময় সহজ হয় না।’

নিষিদ্ধ ড্রাগ নেওয়ায় ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালের এপ্রিলে কোর্টে ফিরেন শারাপোভা। ৩২ বছর বয়সী তারকা গত বছর ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছান, কিন্তু ৬-২, ৬-১ গেমে হেরে যান গারবিন মুগুরুসার কাছে।

আর এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার অ্যাশলেইঘ বার্টির কাছে হেরে বিদায় নেন রুশ তারকা। শিগগিরই আবার কোর্টে ফিরবেন আশা শারাপোভার, ‘ভালো খবর হচ্ছে, আমি অনুশীলন কোর্টে ফিরেছি। আস্তে আস্তে কাঁধে শক্তি ফিরে পাচ্ছি। আমি সত্যিই প্যারিসকে খুব মিস করবো, আগামী বছর পর্যন্ত।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম