ইতিহাস গড়ে উইম্বলডন সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৯, ২৩:৪৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ২৩:৪৮

রজার ফেদেরারের ইতিহাস প্রথম সেট হেরে যাওয়ায় জন্মে শঙ্কার মেঘ। তবে পরের সেটে ঘুরে দাঁড়িয়ে শঙ্কার সব মেঘ সরিয়ে ইতিহাস লিখলেন রজার ফেদেরার। উইম্বলডনে প্রথম খেলোয়াড় হিসেবে জয়ের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়লেন সুইস কিংবদন্তি। কেই নিশিকোরিকে হারিয়ে নিশ্চিত করেছেন উইম্বলডনের ১৩তম সেমিফাইনাল।

বুধবার আটবারের চ্যাম্পিয়ন ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের নিশিকোরিকে। সেমিফাইনাল নিশ্চিত করার পথে অল ইংল্যান্ড ক্লাবে ১০০তম জয়ের দেখা পান ফেদেরার। নির্দিষ্ট কোনও গ্র্যান্ড ‍স্লাম টুর্নামেন্টে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন তিনি।

শুরুটা হয়েছিল ফেদেরারের ধীরগতির। নিশিকোরির কাছে প্রথম সেট হারে ভয়টা আরও বেশি ছড়ায়। তবে দ্বিতীয় সেটে পাওয়া যায় ‘আসল’ ফেদেরারকে। জাপানিজ প্রতিদ্বন্দ্বীকে ৬-১ গেমে উড়িয়ে ম্যাচে ফিরে পরের দুই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে।

শুক্রবার শেষ চারের ‍লড়াইয়ে ফেদেরার মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও স্যাম কুয়েরির অন্য সেমিফাইনাল জয়ীয় বিপক্ষে।

দিনের আগের কোয়ার্টার ফাইনাল সহজেই পেরিয়ে গেছেন নোভাক জোকোভিচ। টেনিসের বর্তমান নাম্বার ওয়ান সেমিফাইনাল যেতে হারিয়েছেন বেলজিয়ামের ডেভিড গোফিনকে। শেষ চার নিশ্চিত করেছেন তিনি ৬-৪, ৬-০, ৬-২ সেটে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম