মহাকাব্যিক জয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৯, ০৩:১২আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৩:১৫

ট্রফি হাতে নোভাক জোকোভিচ এবারের উইম্বলডনে নোভাক জোকোভিচকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু রবিবার রজার ফেদেরারের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল জিতে সবার নজর কাড়লেন সার্ব তারকা। ৮ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি।

লর্ডসে বিশ্বকাপ ফাইনাল থাকার কারণেই হয়তো একই শহরে হলেও উইম্বলডনের শিরোপার লড়াইয়ে টানটান উত্তেজনার আঁচ পাওয়া যায়নি। তবে রোমাঞ্চকর আর মহাকাব্যিক এক ম্যাচই হয়েছে জোকোভিচ ও ফেদেরারের মধ্যে। দুটি ম্যাচ পয়েন্ট সেভ করে সুইস তারকার বিপক্ষে ৭-৬ (৭-৫), ১-৬, ৭-৬ (৭-৪), ৪-৬, ১৩-১২ (৭-৩) গেমে পঞ্চম উইম্বলডন জিতেছেন জোকোভিচ।

লড়াইটা চলেছে ৪ ঘণ্টা ৫৭ মিনিট ধরে। টুর্নামেন্টের ইতিহাসে একক ইভেন্টে সবচেয়ে লম্বা ফাইনাল। এই প্রথমবার ফাইনালে শেষ সেট গড়ায় টাইব্রেকে। আর এই ঐতিহাসিক ম্যাচটি জিতে ১৬তম গ্র্যান্ড স্লাম অর্জন করেন জোকোভিচ।

গত ৫টি গ্র্যান্ড স্লামের চারটি জেতা জোকোভিচ ম্যাচ শেষে বিস্মিত, ‘এটা ছিল এক কথায় অবাস্তব।’ নবম উইম্বলডন জিতে রেকর্ড স্পর্শ করা হলো না ফেদেরারের। ৩৭ বছর বয়সী বললেন, ‘এটা ছিল দারুণ এক ম্যাচ। অনেকক্ষণ ধরে হয়েছে, সবকিছুই ছিল ম্যাচে। নোভাক অভিনন্দন তোমাকে, অবিশ্বাস্য খেলেছ।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম