ইউএস ওপেনে প্রথমবার মুখোমুখি সেরেনা-শারাপোভা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ২৩:০৬আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২৩:০৬

মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস হার্ড, ক্লে, ঘাস, ইনডোর, আউটডোর— যে কোর্টের খেলা হোক, মারিয়া শারাপোভাকে সবখানে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। এই দুই তারকার লড়াই মানেই যেন সেরেনার জয়। অবশ্য ইউএস ওপেনে শারাপোভার বিপক্ষে জয়ের কোনও রেকর্ড নেই সেরেনার। থাকবে কী করে, মুখোমুখিই হননি যে কখনও! ‍এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। ২০১৯ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দেখা হয়ে যাচ্ছে তাদের।

২৬ আগস্ট শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম। ড্র ভাগ্যে প্রথম রাউন্ডেই মুখোমুখি দাঁড়িয়ে গেছেন সেরেনা-শারাপোভা। যাতে টেনিস বিশ্ব প্রথমবার ইউএস ওপেনে দেখতে যাচ্ছে দুই তারকার লড়াই। ৩৭ বছর বয়সী সেরেনা ও ৩২ বছর বয়সী শারাপোভা অন্য তিন গ্র্যান্ড স্লামে মুখোমুখি দাঁড়ালেও ইউএস ওপেনে খেলেননি কখনও।

দুই তারকার লড়াইটা অবশ্য হয়ে গেছে একপেশে। প্রতিযোগিতা ও কোর্ট পাল্টালেও জয়ীর বেশে থাকছেন সেরেনাই। শারাপোভার মুখোমুখি হয়ে টানা ১৮ জয় সেরেনার। ২০০৫ সাল থেকে মুখোমুখি ২১ লড়াইয়ে আমেরিকান তারকা এগিয়ে ১৯-২ ব্যবধানে।

শারাপোভার বিপক্ষে সেরেনা সবশেষ খেলেছেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের। এরপর ডোপ টেস্টে ‘পজিটিভ’ প্রমাণিত হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ ছিলেন রাশিয়ান তারকার। ২০১৭ সালে তিনি যখন কোর্টে ফিরলেন, তখন আবার সেরেনা সন্তান জন্ম দিতে চলে যান কোর্টের বাইরে।

২০১৮ সালের ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও চোটের কারণে সেরেনা প্রথম রাউন্ড থেকে সরে দাঁড়ানোয় হয়নি তা। এবার ইউএস ওপেন দিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে দুই তারকার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি