রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

রাজশাহী প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:৪৭

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়দের র‌্যাংকিং পয়েন্ট অর্জনের লক্ষ্যে রাজশাহীতে শুরু হচ্ছে ‘২৮তম লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়নশিপ’। আজ (সোমবার) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খন্দকার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মঙ্গলবার নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ১২ দেশের ৭০ খেলোয়াড় নিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই। এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ও চীনের ৬, ভারতের ৩৭, দক্ষিণ কোরিয়ার ৫, জাপানের ৪, চাইনিজ তাইপের ৩, গ্রেট ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ২ এবং মালয়েশিয়া, আমেরিকা, নেপাল, কাতার ও শ্রীলঙ্কার একজন করে খেলোয়াড় অংশ নিচ্ছে।

এর মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের উদয় ভীর সিং। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ৪৩৬। বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় চীনের হাঁওয়ান উ। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১০৩৫।

টুর্নামেন্ট কমিটির পরিচালক মোহাম্মদ খসরু জানিয়েছেন, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার তাপু ও সাধারণ সম্পাদক এহেসানুল হুদা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের