অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ-কেরবার

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ২১:৪১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৪১

হালেপ কষ্ট করে জিতলেও সহজে দ্বিতীয় রাউন্ডে কেরবার (ডানে) আমেরিকান জেনিফার ব্রাডির বিপক্ষে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করতে হলো উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে পরের সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন। প্রথম সেটে তিনটি সেট পয়েন্ট বাঁচাতে গিয়ে কব্জিতে আঘাত পান, ব্যান্ডেজ বেঁধে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে পরের ধাপে পা ফেললেন রোমানিয়ান।

২০১৬ সালের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবারকে কষ্ট করতে হয়নি। প্রথম রাউন্ডে তিনি ইতালিয়ান বাছাই এলিসাবেত্তা কোকিয়ারেত্তোকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জার্মান তারকা। দুই নম্বর র‌্যাঙ্কিংধারী ক্যারোলিনা প্লিসকোভা প্রথম সেট সহজে জিতলেও পরের সেটে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। ৬-১, ৭-৫ গেমে ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে হারিয়ে পরের পর্বে ওঠেন এ মাসে ব্রিসবেনে ট্রফি জয়ী।

দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী গারবিন মুগুরুজা ঘুরে দাঁড়ানো জয় পেয়েছেন। প্রথম সেট হারেন তিনি। শেষ দুই সেটে ছিলেন অপ্রতিরোধ্য। স্প্যানিশ তারকা প্রথম রাউন্ডে জিতেছেন ০-৬, ৬-১, ৬-০ গেমে।

মুগুরুজার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুইস ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ, ডাচ নবম বাছাই কিকি বের্টেন্স, আমেরিকান দশম বাচাই ম্যাডিসন কিস ও গ্রিক ২২তম বাছাই মারিয়া সাক্কারি। গত বছর মেলবোর্নে সেমিফাইনাল খেলা ড্যানিয়েল কলিনস ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারান ভিতালিয়া দিয়াচেঙ্কোকে।

ছেলেদের এককে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছেন ২০১৪ সালের চ্যাম্পিয়ন স্তান ভাভরিঙ্কা, ২০১৮ সালের ফাইনালিস্ট মারিন চিলিচ ও ২০১৬ সালের সেমিফাইনালিস্ট মিলোস রাওনিক। আমেরিকান ১৯তম বাছাই জন ইসনার চার টাইব্রেকের তিনটি জিতেছেন ব্রাজিলিয়ান থিয়াগো মন্তেইরোর বিপক্ষে। তবে হতাশ হতে হয়েছে জো উইলফ্রেড সোঙ্গাকে। অস্ট্রেলিয়ান অ্যালেক্সেই পোপিরিনের বিপক্ষে সাবেক পাঁচ নম্বর র‌্যাঙ্কিংধারী কোর্টে না নেমেই বিদায় নেন। পিঠের চোটে সরে দাঁড়ান তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী