বেসুরো র‌্যাকেট তুলেই রাখলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৬

পেশাদার টেনিসকে বিদায় বলে দিলেন মারিয়া শারাপোভা শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া গেল। ডোপপাপে এক নিমেষে খ্যাতির চূড়া থেকে ধুলোয় মিশে গেল তার সব অর্জন। কিন্তু হার মানেননি। সংবাদ সম্মেলন ডেকে বজ্রকণ্ঠে বলে দেন, ‘আমি ফিরব, আরও শক্তিশালী হয়ে ফিরব।’ ফিরেছিলেনও মাত্র ১৭ বছর বয়সে টেনিসের আকাশে তারা হয়ে জ্বলে ওঠা মারিয়া শারাপোভা। কিন্তু পড়তি ফর্ম ও চোট তাকে আর স্বরূপে ফিরতে দিলো না। ৩২ বছর বয়সে টেনিস কোর্টকে বিদায় বলে দিলেন রাশিয়ান তারকা।

‘জীবন মানেই যেখানে ছিল টেনিস, সেটি কিভাবে ছেড়ে যাওয়া যায়? যখন তুমি ছোট ছিলে, সেই থেকে যে কোর্টে অনুশীলন করে এসেছো, সেটা থেকে দূরে কিভাবে যাবে? যে খেলাটি তুমি এতটা ভালোবাসো, যে খেলাটি তোমার চোখ জলে ভেজাতো এবং অব্যক্ত আনন্দ এনে দিতো, যে খেলা দিয়ে তুমি পরিবার পেয়েছো, ভক্ত পেয়েছো, যারা ২৮ বছরের বেশি সময় ধরে সঙ্গে ছিল, তাদের ছেড়ে কিভাবে যাবে? এখন আমি নতুন, তাই আমাকে মাফ করো। টেনিস-আমি বিদায় বলছি।’— আমেরিকান সাময়িকী ‘ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার’-এ লেখা প্রবন্ধে ঘোষণা দিয়েই  পেশাদারি টেনিসে নিজের শেষচিহ্ন এঁকে দিলেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভা।

২০০৪ সালে ১৭ বছর বয়সে টেনিস বিশ্বে নিজের নাম ছড়িয়ে দেন শারাপোভা। টেনিসের উন্মুক্ত যুগে মার্টিনা হিঙ্গিসের পর এখনও তিনিই সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জিতেছেন উইম্বলডন। ২০০৫ সালে উঠে যান মেয়েদের টেনিসের এক নম্বরে। পরের বছরে পান ইউএস ওপেন জয়ের স্বাদ। দুই বছর পর ২০০৮ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট। তবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দুটি গ্র্যান্ড স্লাম এসেছে রোলাঁ গারো থেকে। ২০১২ ও ২০১৪ ফ্রেঞ্চ ওপেনের ট্রফি যখন জিতেছিলেন, সেরেনা উইলিয়ামস তখন ফর্মের তুঙ্গে।

টেনিস কোর্টের পারফরম্যান্সের সঙ্গে তার গ্ল্যামার আলাদা জায়গা তৈরি করেছিল। কোটি ভক্তের হৃদয়ে শিহরণ জাগানো শারাপোভাকে আর দেখা যাবে না পেশাদার টেনিসে। এত ভালোবাসার মধ্যে মুদ্রার উল্টোপিঠও দেখতে হয়েছিল তাকে। ২০১৬ সালের জানুয়ারিতে তার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এতে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। যদিও পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত শাস্তি কমিয়ে করে ১৫ মাস। সমালোচনার তীরে বিদ্ধ শারাপোভার জন্য সেই সময়টা ছিল বড্ড কঠিন।

যদিও সব বাধা পেরিয়ে আবারও কোর্টে ফিরেছিলেন রুশ তারকা। কিন্তু হারানো সুর ফেরেনি তার র‌্যাকটে। বেসুরো সেই র‌্যাকেট একেবারে তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন শারাপোভা।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের