ইতালিয়ান ওপেন জিতে হালেপের ফ্রেঞ্চ ওপেনের ‘প্রস্তুতি’

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

সিমোনা হালেপ শিরোপা জিতলেন, এরপরও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না সিমোনা হালেপ। ফাইনালটা যে ঠিকমতো খেলাই হলো না তার! প্রতিদ্বন্দ্বী কারোলিনা প্লিসকোভা চোটের কারণে সরে দাঁড়ালে সহজেই জিতেছেন ইতালিয়ান ওপেনের শিরোপা। এরপরও আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি মন্দ হয়নি রোমানিয়ান তারকার। শিরোপা জেতার আত্মবিশ্বাস নিয়ে রোলাঁ গাঁরোতে নামতে পারবেন তিনি।

শীর্ষ বাছাই হিসেবে ইতালিয়ান ওপেনে নেমেছিলেন হালেপ। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্বিতীয় বাছাই প্লিসকোভা। ফ্রেঞ্চ ‍ওপেনের প্রস্তুতিতে যে ম্যাচটি ছিল তার আসল পরীক্ষার। কিন্তু পিঠের চোটে চিকিৎসা নিয়েও খেলা শেষ করতে পারেননি চেক তারকা। দ্বিতীয় সেটে তিনি সরে দাঁড়ানোর সময় হালেপ এগিয়ে ছিলেন ৬-০, ২-১ গেমে।

২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ী হালেপ এ নিয়ে ‍টানা ১৪ ম্যাচ জিতলেন। দুর্দান্ত ফর্ম নিয়ে রবিবার থেকে রোলাঁ গাঁরোতে নামার লক্ষ্য তার। করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়া থেকে ফ্রান্সে ভ্রমণ করতে না চাওয়ায় সরে দাঁড়িয়েছেন, তাই হালেপ নামবেন শীর্ষ বাছাই হিসেবে।

ইতালিয়ান ওপেনের প্রথম ট্রফি জেতা ২৮ বছর বয়সী রোমানিয়ান জিতলেন ২২তম এটিপি শিরোপা, আর ক্লে কোর্টের নবম শিরোপা। রোমের ফাইনাল জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্লিসকোভাকে তিনি বলেছেন, ‘ফাইনালটা এভাবে শেষ করতে চাইনি আমরা। তুমি দারুণ একটি সপ্তাহ পার করেছো। প্রার্থনা করছি, তুমি দ্রুত সেরে ওঠো, একই সঙ্গে ফ্রেঞ্চ ‍ওপেনের ‍জন্য শুভকামনা থাকলো। হয়তো আমাদের আবারও ফাইনালে দেখা হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম