অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই নাদালের ইনজুরি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৩

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই ইনজুরি আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। এটিপি কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পেনের হয়ে উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু কোমরের ব্যথায় সেই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। 

অবশ্য অস্ট্রেলিয়ান ওপেন ঘিরে নিজেকে প্রস্তুত রাখতেই বাড়তি কোনও ঝামেলায় জড়াতে চাননি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এই দুই নম্বর। কারণ বছর শুরুর এই গ্র্যান্ড স্লাম তার জন্য রেকর্ড গড়ার মঞ্চ! আর একটি জিতলেই রজার ফেদেরারকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম (২১) জয়ের রেকর্ড গড়বেন। বর্তমানে ফেদেরারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটি ভাগাভাগি করছেন।

ইনজুরি নিয়ে টুইটারে নাদাল বলেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি স্পেনের প্রথম ম্যাচ খেলতে পারবো না। যেহেতু আমার কোমরের ব্যথা এখনও রয়ে গেছে।’

ইনজুরিতে পড়লেও তা যে খুব গুরুতর নয় সে বিষয়েও আভাস দিয়েছেন এই তারকা। আশা করছেন, বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে স্পেনের অপর ম্যাচ তিনি খেলতে পারবেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে