টেনিসের পরবর্তী প্রজন্ম বুড়িয়ে যাওয়া ‘বিগ থ্রি’!  

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২১, ১৬:৩৪আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৩৬

টেনিসে নতুন প্রজন্ম চলে আসলেও কোর্টে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের মতো তারকারা। অথচ বুড়িয়ে যাওয়ার পথে থাকলেও তাদের ছাপিয়ে যাওয়ার মতো কোনও নজির গড়তে পারছে না নতুন প্রজন্ম। কিন্তু বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জোকোভিচ দাবি করেছেন, আসলে নতুন প্রজন্ম হচ্ছে বুড়িয়ে যাওয়া এই ‘বিগ থ্রি’-ই!

মজার ছলে জোকোভিচের এমন মন্তব্য করার কারণও আছে। ফেদেরার, নাদাল ও জোকোভিচ অনেক দিন কোর্ট দাপিয়ে বেড়ালেও নতুন যারা উঠে আসছেন, তারা সেভাবে ধারাবাহিক নন। যেমন দানিল মেদভেদেভ, জেরেভ বা ডমিনিক থিয়েমরা।

সর্বশেষ রোম মাস্টার্সেও ঘটেছে একই ঘটনা। রবিবারের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ ও নাদাল। অথচ স্থানীয় ফেভারিট লোরেনজো, সিসিপাসরা এর আগে তাদের সামনে টিকতেই পারেননি। ফাইনালে যদিও জোকোভিচ হেরেছেন নাদালের কাছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা উঠতেই জোকোভিচের মন্তব্য ছিল এমন, ‘রাফা, আমি আর রজার- এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম।’

অবশ্য জোকোভিচ এটা স্বীকার করছেন ঠিকই যে পরবর্তী প্রজন্ম ইতোমধ্যেই চলে এসেছে। কিন্তু এই বিগ থ্রির উপস্থিতিকেই বেশি গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি, ‘আমি এ নিয়ে অনেকবারই কথা বলেছি। জানি না আপনারা কতবার এর পুনরাবৃত্তি করতে বলবেন। অবশ্যই পরবর্তী প্রজন্ম চলে এসেছে, আসছে; সে যাই হোক। কিন্তু আমরা বড় বড় টুর্নামেন্ট, স্লামস ঠিকই জিতে চলেছি ‘

এর পর যোগ করে বলেছেন, ‘জানি না এর বাইরে আপনাদের কী বলবো। তবে আমি এই পরবর্তী প্রজন্মের দিকে লক্ষ্য রাখছি না। হয়তো এটা নিয়ে গল্প তৈরি হবে। কারণ সাধারণ মানুষ এসব নিয়েই থাকতে পছন্দ করে। সেটা ঠিক আছে। ওরা নিজেদের বিশ্বের সেরা পাঁচ বা দশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটা নতুন নয়। তবে আমরাও কিন্তু এখানে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের