ফ্রেঞ্চ ওপেনে ঐতিহাসিক ম্যাচ জিতলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২১, ১৪:২৩আপডেট : ০১ জুন ২০২১, ১৪:২৩

এবারই প্রথম রাতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ফ্রেঞ্চ ওপেন। রাত্রিকালীন এই ম্যাচ জিতে ইতিহাসের সঙ্গী হয়ে থাকলেন সেরেনা উইলিয়ামস।

আলোর নিচে প্রথম রাত্রিকালীন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোরে। দর্শকহীন ম্যাচটায় সেরেনা প্রথম রাউন্ডে জিতলেও তার ঘাম বের করে ছেড়েছেন রোমানিয়াস ইরিনি ক্যামেলিয়া বেগু। বিশেষ করে টাই ব্রেকে গড়ানো প্রথম সেট জিততেই বেগ পেতে হয়েছে। পরে দুই সেট জিতেছেন ৭-৬ (৮/৬), ৬-২ গেমে।

কিছুদিন আগে পার্মা ও রোমায় হার দেখা সেরেনা ফ্রেঞ্চ ওপেনে কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই এগিয়ে গেলেন। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেই ২০১৭ সালের পর থেকে। এর পর চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছালেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ বেগুর আরেক স্বদেশি মিহায়েলা বুজার্নেস্কু।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ