শিরোপা দিয়ে বছর ‍শুরু জকোভিচের

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ১৪:০২আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৫:৩০

কাতার ওপেনের শিরোপা হাতে জকোভিচ বছরটা জয় দিয়েই শুরু করলেন নোভাক জকোভিচ। ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে কাতার ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ান এই তারকা। 
বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর এই তারকা প্রতিপক্ষ নাদালকে হারিয়েছেন সহজেই। হারিয়েছেন ৬-১, ৬-২ গেমে। এই খেলায় জিততে জকোভিচ সময় নেন এক ঘণ্টা ১৩ মিনিট।
এ নিয়ে ক্যারিয়ারের ৬০তম শিরোপা জিতলেন জকোভিচ। এছাড়া এই দুজনের মুখোমুখি লড়াইয়ে নিজেকে আরও একধাপ এগিয়ে নিলেন তিনি। ৪৭ ম্যাচে বেশিরভাগই জিতেছেন জকোভিচই। জিতেছেন ২৪ বার।
জয়ের পর নিজের অনুভূতিতে তিনি বলেন, ‘ম্যাচটির শুরু থেকেই মনের মতো টেনিস খেলতে পেরেছি। যেভাবে যে শট খেলতে চেয়েছি সেভাবেই খেলেছি এবং তাতে আমি নিজেই সন্তুষ্ট।’
এ নিয়ে টানা ১৬তম ফাইনাল খেলেছেন জকোভিচ। সর্বশেষ গত বছরের আগস্টে হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন। এই টুর্নামেন্ট থেকে জকোভিচের আয় হচ্ছে ২০১,১৬৫ মার্কিন ডলার।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি