জোকোভিচকে ইতিহাস গড়তে দেননি মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩

রড লেভারের পর ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন জোকোভিচ। ইউএস ওপেন দিয়ে বছরের চারটি গ্র্যান্ড স্লাম জেতার দুয়ারে পৌঁছেছিলেন। কিন্তু ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। উল্টো ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখালেন রাশিয়ান দানিল মেদভেদেভ।

ফাইনালে জোকোভিচ পৌঁছায় ফেভারিট ভাবা হচ্ছিল তাকেই। অথচ সেই ফাইনালটি হয়ে থাকলো এক পেশে। ২৫ বছর বয়সী মেদভেদেভ তিন সেটই জিতেছেন ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে।  

বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের সর্বশেষ কীর্তিটি হয়েছে ৫২ বছর আগে। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতায় ইউএস ওপেন জিতলেই হতো জোকোভিচের। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার স্লাম জয়ের কীর্তি গড়তেন। পাশাপাশি রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জয়েরও অপেক্ষায় ছিলেন।   

এদিকে মেদভেদেভ শেষ দুই গ্র্যান্ড স্লাম ফাইনাল হেরে স্বস্তির জয় পেয়েছেন অবশেষে। তাই ম্যাচ শেষে তার কণ্ঠে কৃতজ্ঞতা ঝরলো পরিবার, বন্ধুদের প্রতি, ‘গ্র্যান্ড স্লাম জিততে তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ জয়ের পথটা কখনোই সহজ নয়। এই সফরে পাশে থাকায় তোমাদের অসংখ্য ধন্যবাদ।’

জোকোভিচও যোগ্যতার নিরিখে প্রশংসায় ভাসিয়েছেন রাশিয়ান প্রতিপক্ষকে, ‘এই মুহূর্তে কেউ যদি গ্র্যান্ড স্লাম জয়ের যোগ্য হয়ে থাকে, সেটা তুমি। তোমার জন্য আরও শিরোপা অপেক্ষা করছে, আমি নিশ্চিত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি