রায়ে হারার পর অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ 

স্পোর্টস ডেস্ক 
১৬ জানুয়ারি ২০২২, ২০:১০আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০:২০

আদালতেও ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকায় অস্ট্রেলিয়ায় থাকার বৈধতা হারিয়েছেন জোকোভিচ। তাই সার্বিয়ান তারকা অস্ট্রেলিয়া ছাড়তেও সময় নেননি। ইতোমধ্যে মেলবোর্ন থেকে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে অস্ট্রেলিয়া ছেড়ে গেছেন তিনি। 

রবিবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত জোকোভিচের ভিসা বাতিলের আপিল খারিজ করে দেন। তাতে ১০ দিন ধরে চলা ভিসা-নাটকের অবসান হয়েছে। আদালতে যখন রায় ঘোষণা করা হচ্ছিল, জোকোভিচের ভক্তরা স্তব্ধ হয়েছিলেন। একজন ভক্ত বিবিসিকে আক্ষেপ করে বলেছেন, তার কাছে অস্ট্রেলিয়ান ওপেন শূন্য মনে হবে এখন। কারণ, এই রায়ের পর শুধু অস্ট্রেলিয়ায় থাকা নয়, জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলারও যোগ্যতা হারিয়েছেন। 

এদিকে আদালতের রায়কে স্বাগতম জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানদের নিরাপদ ও সীমান্তকে শক্তিশালী রাখতে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’     

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ