ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিদায় করে দিলেন কিরগিওজ

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮

ইউএস ওপেনে শিরোপা অক্ষুণ্ন রাখতে প্রতিজ্ঞ ছিলেন দানিল মেদভেদেভ। দেখতে দেখতে পৌঁছে যান শেষ ষোলোতেও। কিন্তু র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার অগ্রযাত্রা থামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান নিক কিরগিওজ।

রোমাঞ্চকর ম্যাচে দারুণ শট সব খেলে দর্শকদের বাহবা কুড়িয়েছেন ২৭ বছর বয়সী কিরগিওজ। নাটকীয়তায় ভরপুর চার সেটের রোমাঞ্চকর লড়াই জিতেছেন ৭-৬ (১৩-১১), ৩-৬, ৬-৩, ৬-২ গেমে।

এই হারে মেদভেদেভের শুধু টাইটেল ডিফেন্সই শেষ হচ্ছে না। হারাতে হচ্ছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটিও। কোয়ার্টার ফাইনালে কিরগিওজের প্রতিপক্ষ আরেক রাশিয়ান কারেন খাচানভ।    

সাম্প্রতিক সময়ে মেজর জয়ের সম্ভাবনা জাগালেও কিরগিওজ প্রত্যাশা মেটাতে পারেননি। যার জন্য এই অস্ট্রেলিয়ান ভীতিকর মানসিক অবস্থাকে দায়ী করেছেন। তবে এবারের ইভেন্ট স্মরণীয় করে রাখার লক্ষ্য তার, ‘বাড়ি থেকে আমি দূরে আছি চার মাস। আমার পুরো দলেরও একই অবস্থা। সচরাচর পরিবারকে দেখার সুযোগ পাই না, যেমনটা অন্য টেনিস খেলোয়াড়রা পেয়ে থাকে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এবার তাই কষ্টটাকে স্বার্থক করে তুলতে চাই। স্মরণীয় করে রাখতে চাই পুরো যাত্রাটাকে। আশা করছি, সেটা হয়তো করতে পারবো। যাতে বাড়ি গিয়ে আবার উদযাপনও করা যায়।’

কোয়ার্টার ফাইনালে উইম্বলডন রানার আপ কিরগিওজের প্রতিপক্ষ আরেক রাশিয়ান কারেন খাচানভ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী