ফ্রেঞ্চ ওপেনের আগে কনুই নিয়ে অস্বস্তিতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ২০:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২০:০০

আগামী মাসে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। বসনিয়া-হার্জেগোভিনার এটিপি ২৫০ ইভেন্ট হবে প্রস্তুতি মঞ্চ। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার আগে কনুই নিয়ে স্বস্তিতে নেই নোভাক জোকোভিচ।

ফ্রেঞ্চ ওপেনের আগে কনুই দুশ্চিন্তা বাড়াচ্ছে সার্ব তারকার। চলতি মাসে লরেঞ্জো মুসেত্তির কাছে মন্টে কার্লো মাস্টার্সের ক্লে কোর্টে তৃতীয় রাউন্ডে হারের পর অস্বস্তিবোধ করতে দেখা যায় জোকোভিচকে।

মঙ্গলবার সার্ব তারকা বললেন, ‘আমার কনুই আদর্শ অবস্থায় নেই, কিন্তু প্রথম ম্যাচের জন্য তৈরি থাকতে যথেষ্ট ভালো। টেনিসে অন্যতম ভালো ব্যাপার হচ্ছে প্রতি সপ্তাহে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন আপনি এবং নতুন ধাপ ফেলবেন।’

মন্টে কার্লোর হতাশা নিয়ে জোকোভিচের কথা, ‘স্বভাবত আমি মন্টে কার্লোর ফল নিয়ে সন্তুষ্ট নই। কিন্তু যখন আমি এখানে এলাম, ভালো লাগছে। অনেক ইতিবাচক শক্তি ও অনুভূতি খুঁজে পাচ্ছি।’

১৮ বছর বয়সী লুকা ফন আসশের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ প্রথম ম্যাচ খেলবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির