অবশেষে থামলো সানিয়া-হিঙ্গিস জুটি

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮

টানা ৪১ ম্যাচ জয়ের পর অবশেষে থামলো সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিসের বিজয়রথ। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে এই জুটিকে হারিয়ে দিয়েছে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা- দারিয়া কাসাতকিনা। ম্যাচের ফল ২-৬, ৬-৪, ১০-৫।

সানিয়া-হিঙ্গিস জুটি  এদিন শুরুর খেলা দেখে মনে হয়নি ৪২তম ম্যাচে এসে হারতে যাচ্ছেন সানিয়া-হিঙ্গিস। প্রথম সেট তো জয় দিয়েই শুরু করে, তবে শেষরক্ষা আর করতে পারেননি।

গত বছর অগাস্টে সিনসিনাট্টি ওপেনে শেষবার হেরেছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। তারপর থেকেই টানা জিততে শুরু করেন তারা। ইন্দো-সুইস এই জুটি জেতেন মহিলা ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লামও।

এই বছর এখনও পর্যন্ত এই জুটি মিলে চারটি টাইটেল জিতেছে। সানিয়া-হিঙ্গিস বছর শুরুই করেন ব্রিসবেন ও সিডনিতে জয়যাত্রা দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেন জিতে পর পর তিনবার গ্র্যান্ডস্লাম জেতার হ্যাটট্রিকও করে ফেলেন তারা। এই মাসের শুরুতে সেন্ট পিটারসবার্গ লেডিস টাইটেলও জেতেন তারা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম