ইউএস ওপেনের আরেক ফাইনালিস্টের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০

ইউএস ওপেনের গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াটেকের পর রানার্সআপ ওনস জাবেউরও বিদায় নিলেন চলতি আসর থেকে। শেষ ষোলোতে চীনের ঝেং কিনওয়েনের কাছে সোমবার ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন পঞ্চম বাছাই।

২০ বছর বয়সী ঝেং প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। তার পরের প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কা কিংবা দারিয়া কাসাৎকিনা।

গত দুইবারের উইম্বলডন রানার্সআপকে হারিয়ে ২৩তম বাছাই ঝেং বলেন, ‘এখন এই মুহূর্তে নিজেকে চরম সুখী মনে হচ্ছে। বড় স্টেডিয়ামে খেলতে পেরে উত্তেজিত। আজ সত্যিই ভালো পারফরম্যান্স ছিল।’

২০১৯ সালের ওয়াং কিয়াংয়ের পর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম চীনা খেলোয়াড় ঝেং। দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী লি না ২০১৩ সালে ও পেং সুয়াই পরের বছর নিউ ইয়র্কে সেমিফাইনাল খেলেন। এবার তাদের পাশে বসার হাতছানি ঝেংয়ের সামনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের