অলিম্পিক ব্লকবাস্টারে জোকোভিচের মুখোমুখি নাদাল

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ২৩:০০আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২৩:০০

রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ প্রথমবার জুটি গড়ে অলিম্পিকে নেমে সফল হন। আর্জেন্টিনার আন্দ্রেস মলতেনি ও ম্যাক্সিমো গনসালেসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তারা। এরপর গুঞ্জন শুরু হয় ঊরুর চোট নিয়ে টেনিসের এককে খেলতে পারবেন তো নাদাল! একেবারে শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত নেন স্প্যানিশ তারকা এবং প্রথম রাউন্ড জিতে নোভাক জোকোভিচের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের লড়াই নিশ্চিত করেছেন।

রবিবার প্রথম রাউন্ডে মার্টন ফুকসোভিকসের মুখোমুখি হন নাদাল। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে রোলাঁ গাঁরোর প্রিয় কোর্টে নামেন ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী। কষ্ট হলেও ৬-১, ৪-৬ ও ৬-৪ গেমে জিতে গেছেন ৮৩ নম্বর র‌্যাঙ্কিংধারী হাঙ্গেরিয়ানের বিপক্ষে।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে একমাত্র স্বর্ণপদক জেতেন নাদাল। রিও অলিম্পিকে পরে ডাবলসেও চ্যাম্পিয়ন হন তিনি। আরেকটি পদক গলায় ঝুলাতে দ্বিতীয় রাউন্ডেই তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের