এ যেন সর্বশেষ উইম্বলডন ফাইনালের পুনরাবৃত্তিই। ইতালিয়ান লরেঞ্জো মুসেত্তিকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারেজের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। যা আবার তার প্রথম অলিম্পিক প্রথম ফাইনালও!
অল ইংল্যান্ড ক্লাবে গত মাসে আলকারেজের বিপক্ষেই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন ৩৭ বছর বয়সী এই সার্বিয়ান। ক্যারিয়ারে সব শিরোপা জিতলেও মর্যাদার অলিম্পিকে সোনা এখনও অধরাই তার কাছে। তিন বছর আগে টোকিও অলিম্পিকে হয়েছেন চতুর্থ। বেইজিংয়ে ২০০৮ অলিম্পিকে জিতেছেন ব্রোঞ্জ। যা অলিম্পিকে এখন পর্যন্ত জোকোভিচের একমাত্র পদক!
ফাইনালে তার প্রতিপক্ষ আলকারেজও শুক্রবার অপর সেমিতে ৬-১, ৬-১ গেমে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসিমকে হারিয়েছেন। তাতে ২১ বছর বয়সী দুই মাসের ব্যবধানে তিনটি মেজর ফাইনালে খেলতে যাচ্ছেন। এরই মধ্যে জুনে প্যারিসে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। তার পর উইম্বলডন।
এদিকে, মেয়েদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ইগা সিওনতেক। চীনের প্রতিপক্ষ ঝেং কুইনওয়েনের কাছে ২৫ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ায় অশ্রুসিক্ত নয়নে কোর্ট ছেড়েছেন তিনি। টেনিসে পোলিস এই তারকার এটাই প্রথম পদক।









