অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রথম শিরোপা জিতলেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৩:৩১আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৩:৩১

অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনও শিরোপা ছিল না আরিয়ানা সাবালেঙ্কার। সেই আক্ষেপ মিটলো তার সিনসিনাটি ওপেনে। ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন এই বেলারুশিয়ান।

সাবালেঙ্কার জিততে সময় লেগেছে ৭৬ মিনিট। প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় টেস্টে ৭-৫ গেমে জিতেছেন। সিনসিনাটি ওপেন তার ক্যারিয়ারের ১৫তম শিরোপা।

সাবালেঙ্কার কাছে পরাজয়ে ৯ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে আমেরিকান পেগুলার।

কোকো গাউফকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানটি দখল নিতে যাচ্ছেন সাবালেঙ্কা। সেমিফাইনালে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইগা সিওনতেককে হারিয়েই শিরোপা মঞ্চে উঠেছেন। ২৬ আগস্ট তাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করবেন ইউএস ওপেন। যা তার কণ্ঠেও প্রকাশ পেলো এভাবে, ‘এই ট্রফি আমার জন্য অনেক কিছু। আক্ষরিক অর্থেই এটা আমার জন্য বড় অর্জন। বিশেষ করে ইনজুরি থেকে ফেরার পর।’

কাঁধের ইনজুরির কারণে উইম্বলডনে খেলা হয়নি তার। তাই শঙ্কা ছিল হয়তো আবারও ইনজুরিতে পড়ার। তার কথা, ‘আমার মাঝে শঙ্কা ছিল হয়তো আবারও ইনজুরি পড়বো। কিন্তু আমার টিম সর্বোচ্চভাবে শারীরিক সুস্থতার বিষয়টি দেখভাল করেছে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী