ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কার সামনে পেগুলা

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪

জেসিকা পেগুলা অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখলেন। ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ইউএস ওপেন দিয়ে প্রথম কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন তিনি। ফাইনালে তার প্রতিপক্ষ বিগ হিটার আরিনা সাবালেঙ্কা।

বিশ্বের ছয় নম্বর পেগুলা প্রথম সেটে হেরে যান। তারপর এই আমেরিকান ১-৬, ৬-৪, ৬-২ গেমে ৫২তম র‌্যাঙ্কিংধারী চেক রিপাবলিকানকে হারান।

দুটি অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের দুই নম্বর র‌্যাঙ্কিংধারী সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার ইউএস ওপেন ফাইনালে। তিনিও হারিয়েছেন আরেক আমেরিকান এমা নাভারোকে।

পেগুলা নিজেকে সৌভাগ্যবতী মানছেন, ‘আমি মনে করি এটা আমার সৌভাগ্য। সে আমাকে এমনভাবে খেলছিল যেন আমি প্রথমবার খেলছি। সে আমাকে বিধ্বস্ত করছিল, কান্না আসছিল। কিন্তু কিছু ছোট ছোট মুহূর্ত সবকিছু বদলে দিলো। আমি জানি না কীভাবে ঘুরে দাঁড়ালাম।’

আমেরিকান সামারে হার্ড কোর্টে ১৬ ম্যাচে ১৫টি জিতেছেন পেগুলা। টরোন্টোতে শিরোপা জিতলেও সিনসিন্নাতি ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে যান। ছয় কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল খেলতে নামা পেগুলা বললেন, ‘এটা প্রতিশোধের সুযোগ। কিন্তু তাকে হারানো কঠিন হবে।’ 

সবশেষ দুটি অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা নাভারেকে হারিয়েছে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে। গত দুই আসরে ফাইনালে উঠেও কোকো গফের কাছে হেরে গিয়েছিলেন ২৬ বছরের এই বেলারুশিয়ান। এবার কি সাবালেঙ্কা পারবেন ট্রফিটা ছুঁয়ে দেখতে, নাকি কোনও কিছু হারানোর ভয় নেই জেনেই প্রথম ফাইনালেই বাজিমাত করবেন পেগুলা? রবিবার ফাইনালে পাওয়া যাবে উত্তর। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি