সাড়ে ৩ লাখ টাকা প্রাইজমানির টেনিসে অংশ নিচ্ছেন ২১০ খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০

বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ২৭ ডিসেম্বর। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। শাহজালাল ইসলামী ব্যাংক-এর পৃষ্ঠপোষকতায় টেনিস ফেডারেশনের সভাকক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতার বিস্তারিত। সেখানে জানানো হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রাইজমানির এই টেনিস টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২১০ জন খেলোয়াড়।

প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর ও বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্ট হবে। মোট ৩০টি ক্লাব-সংস্থা থেকে ২১০ জন খেলোয়াড় খেলার অপেক্ষায় আছেন। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকার বাইরের খেলোয়াড় ও কোচদের আবাসন এবং খাবারের ব্যবস্থা করেছে ফেডারেশন। এছাড়া পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈত ইভেন্টে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়াও সকল ইভেন্টের বিজয়ী খেলোয়াড়রা পাবেন ট্রফি ও সার্টিফিকেট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এম. সাইফুল ইসলামসহ অন্যরা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের