অখেলোয়াড় সুলভ আচরণে মেদভেদেভের ৭৬ হাজার ডলার জরিমানা

  স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দিয়ে হয়তো আক্ষেপ করছেন দানিল মেদভেদেভ। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে যে প্রাইজমানি পেয়েছেন, সেসবের বেশিরভাগই হারাচ্ছেন জরিমানা স্বরূপ! যার কারণ অখেলোয়াড় সুলভ আচরণ! 

২৮ বছর বয়সী রাশিয়ান প্রথম অপরাধ ঘটান প্রথম রাউন্ডে। থাই ওয়াইল্ড কার্ড এন্ট্রি কাসিদিত সামরাজকে হারালেও মেজাজ হারিয়ে নেট ক্যামেরায় পাঁচবার র‌্যাকেট দিয়ে আঘাত করেন তিনি। তাতে র‌্যাকেটের পাশাপাশি ক্যামেরাও ভেঙে যায়। 

মেজাজ হারানোর ঘটনা ঘটান দ্বিতীয় রাউন্ডেও। আমেরিকান লার্নার টিয়েনের কাছে হেরে যাওয়া ম্যাচটিতে নিজের র‌্যাকেট ছুঁড়ে মারেন সাইড লাইনে। তার পর তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও অংশ নিতে ব্যর্থ হন! যে কারণে সব ঘটনা মিলিয়ে তার জরিমানা হয়েছে মোট ৭৬ হাজার ডলার। অথচ বিদায় নেওয়ার আগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য প্রাইজ মানি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ডলার।     

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারেজ
অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখলেন সিনার
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা