ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারেজ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০

ইতিহাস গড়েই অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কার্লোস আলকারেজ। ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূরণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন তিনি। 

২২ বছর বয়সী আলকারেজ মেলবোর্নে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে জয়ের পর আনন্দে কোর্টে লুটিয়ে পড়েছিলেন।

ম্যাচের পর অবশ্য ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ সংশয় প্রকাশ করে বলেছেন, মেলবোর্নে হয়তো আর কখনও কোর্টে নামবেন না তিনি, ‘ভাবিনি যে আবার কখনও গ্র্যান্ড স্লামের মঞ্চে দাঁড়িয়ে থাকবো। কী জানি আগামীকাল কী হবে, আগামী ৬ বা ১২ মাসে কী ঘটবে, কিন্তু এটা ছিল এক অসাধারণ যাত্রা।’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর আলকারেজ শুরুর দিকে কিছুটা পিছিয়ে ছিলেন। পরে অবশ্য ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করেন তিনি। জয়ের পর আলকারেজ জানান, ‘প্রথম সেটের পর সে কিছু ভুল করে। যা পরে আমাকে অনেক শান্ত ও বিশ্বাস যোগায়। তার পর মানসিকভাবে অনেক শক্ত থেকেছি, কৌশলগত পরিবর্তন আনাতেই এই সাফল্য।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখলেন সিনার
সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিস
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক