অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখলেন সিনার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১

প্রথম গ্র্যান্ড স্লামের জন্য আলেক্সান্ডার জভেরেভের অপেক্ষা আরও বাড়িয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন জ্যানিক সিনার। রবিবার ৬-৩, ৭-৬ (৪) ও ৬-৩ গেমে জিতে ইতালিয়ান টেনিসে নতুন কীর্তি গড়লেন তিনি। এনিয়ে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে হারলেন তার জার্মান প্রতিদ্বন্দ্বী।

বিশ্বের এক নম্বর সিনার ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন। পেছনে ফেলেছেন ১৯৫৯-৬০ এ রোলাঁ গাঁরোতে ছেলেদের এককে টানা শিরোপা জেতা নিকোলা পিয়েত্রানগেলিকে।

দানিল মেদভেদেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে প্রথম মেজর ট্রফি জয়ের এক বছর পর দ্বিতীয়বার মেলবোর্ন পার্ক ফাইনালে নিখুঁত পারফরম্যান্স করলেন সিনার।

গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালের ইউএস ওপেনে রানারআপ হওয়ার পর এবারও ব্যর্থ হলেন জভেরেভ।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারেজ
অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!
সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিস
সর্বশেষ খবর
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী