ফাইনালে জভেরেভের মুখোমুখি সিনার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বেন শেল্টনকে ৭-৬ (৭/২), ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন। আগামী রবিবার ফাইনালে তার প্রতিপক্ষ আলেক্সান্ডার জভেরেভ।

প্রথম সেমিফাইনালে নোভাক জোকোভিচ চোটের কারণে সরে দাঁড়ালে জভেরেভ শিরোপার লড়াই নিশ্চিত করেন। জার্মান দ্বিতীয় বাছাইকে শিরোপা পেতে শীর্ষ র‌্যাঙ্কিংধারী ইতালিয়ানের বিপক্ষে জিততে হবে।

ওপেনিং সেটে দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে টাইব্রেকে নেন সিনার। তারপর আর পেছনে ফিরতে হয়নি। সিনার ২ ঘণ্টা ৩৬ মিনিট শেষে বিজয়ের হাসি হাসেন।

জভেরেভ এর আগে দুইবার গ্র্যান্ড স্লামে রানার্সআপ হয়েছেন। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালের ইউএস ওপেনের আক্ষেপ এবার ঘুচানোর পালা এই জার্মানের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের