সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিস

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:২৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

টানা দুইবার মেলবোর্ন পার্কে শিরোপা উঁচিয়ে ধরা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন ম্যাডিসন কিস। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন এই আমেরিকান। এই শতাব্দিতে প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারলেন না সাবালেঙ্কা।

কিস চতুর্থ বয়স্ক খেলোয়াড় হিসেবে প্রথম গ্র‍্যান্ড স্লাম জিতলেন। ৬-৩, ২-৬, ৭-৫ গেমে ফাইনালে জয় পেলেন ২৯ বছর বয়সী।

এক নম্বর র‍্যাঙ্কিংধারী সাবালেঙ্কাকে হারিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন কিস। গত বৃহস্পতিবার সেমিফাইনালে দুই নম্বর র‍্যাঙ্কিংধারী ইগা শিয়াটেককে  হারিয়েছিলেন তিনি। সবশেষ ২০০৫ সালে মেলবোর্ন পার্কে শীর্ষ দুই র‍্যাঙ্কিংধারীকে পরাস্ত করেন সেরেনা উইলিয়ামস।

১৪তম র‍্যাঙ্কিংয়ে থাকা কিস ১৯তম বাছাই হিসেবে খেলেছেন। ২০১৭ সালের ইউএস ওপেনে রানারআপ হওয়া এই আমেরিকান দ্বিতীয়বার মেজরের ফাইনালে উঠে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারেজ
অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখলেন সিনার
সর্বশেষ খবর
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক