ইউএস ওপেন জিতে আবার শীর্ষে আলকারেজ

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির হওয়ায় ইউএস ওপেনের ফাইনাল কোর্টে গড়ায় একটু দেরিতে। তার পরও নিজেকে মেলে ধরতে সমস্যা হয়নি কার্লোস আলকারেজের। ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা ঘরে তুলেছেন স্প্যানিশ তারকা। 

২২ বছর বয়সী আলকারেজ প্রথম সেট ৬-২ গেমে জিতলেও পরের সেটে তাকে ৩-৬ গেমে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সিনার। কিন্তু পাল্টা জবাবটা ছিল ওই পর্যন্তই।  তার পর দাপট দেখিয়ে আলকারেজ গ্র্যান্ড স্লাম নিশ্চিত করেছেন ৬-১, ৬-৪ গেমে। তাতে জুলাইয়ে উইম্বলডন ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছেন আলকারেজ। 

এই জয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নেবেন স্প্যানিশ তরুণ। সিনারের কাছ থেকে সিংহাসন দখল করবেন সোমবারই। 

হার্ড কোর্টে প্রায় নিয়মিতই দ্বৈরথে মুখোমুখি হচ্ছেন সিনার ও আলকারেজ। জুনেও ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আলকারেজের কাছে পরাজিত হন এই ইতালিয়ান। তাই মজা করে ম্যাচের পর আলকারেজ বলেছেন, ‘পরিবারের চেয়ে তোমার সঙ্গেই বেশি দেখা হচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু