ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬

ইউএস ওপেনে দারুণ লড়াই শেষে কোকো গফকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এলেনা রিবাকিনা। বৃহস্পতিবারের সেমিফাইনালে আমেরিকান তারকাকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছেন কাজাখস্তানের এই তারকা। ফাইনালে তার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।

তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপার পথে থাকা রিবাকিনা প্রথম সেটে অবশ্য বেশ চাপে ছিলেন। গফ শক্তিশালী প্রতিরোধে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন। ষষ্ঠ গেমে রিবাকিনার সার্ভ ভেঙে দিয়ে গর্জনরত দর্শকদের সামনে প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন তিনি। গ্যালারিতে ছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও।

দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচের চিত্র বদলে দেন রিবাকিনা। চতুর্থ বাছাই গফের কিছু অগোছালো খেলার সুযোগ নিয়ে সার্ভ ভেঙে সেটে সমতা ফেরান তিনি। 

নির্ণায়ক সেটে নিজের শক্তিশালী শট দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ২৭ বছর বয়সী রিবাকিনা। ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পথে গফের সার্ভ ভাঙেন তিনি। গফও পাল্টা ব্রেক করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু পরেরবার নিজের সার্ভ ধরে রাখতে না পারায় সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যায়। আবারও গফের সার্ভ ভেঙে ম্যাচের জয় নিশ্চিত করেন রিবাকিনা।

এবার ফাইনালে তার সামনে বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। ইউএস ওপেনের মুকুট দখলের লড়াইয়ে তাই জমজমাট এক মহারণই অপেক্ষা করছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার