অবশেষে পাওয়া গেল ‘ব্যাটসম্যান’ মিরাজকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৭

অবশেষে পাওয়া গেল ‘ব্যাটসম্যান’ মিরাজকে ব্যাটিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পুরোদস্তুর হয়ে গেছেন অফস্পিনার। গত চার টেস্ট সেটাই প্রমাণ করছে। সবমিলিয়ে রান করেছেন যে মোটে ২০! যদিও তার ওপর থেকে প্রত্যাশার চাপ কমেনি। অবশেষে ব্যাট হাতে সেই প্রত্যাশার জবাব দিলেন তিনি হায়দরাবাদ টেস্টে।

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকা ছাড়ার আগে অধিনায়ক মুশফিক তরুণ এই ক্রিকেটারের কাছে তার প্রত্যাশার কথা জানিয়েছিলেন। হায়দরাবাদে এসে মুশফিকের প্রত্যাশা পূরণ করেছেন মিরাজ। রাজীব গান্ধী স্টেডিয়ামের ২২ গজে বোলার মিরাজের পাশাপাশি ব্যাটসম্যান মিরাজকেও পাওয়া গেল খুঁজে। মুশফিকও হায়দরবাদ টেস্টের দিকেই সম্ভবত ছিলেন তাকিয়ে!

শনিবার বাংলাদেশ দল যখন চরম বিপদে, তখন মিরাজের কাছ থেকে এমন ইনিংসেরই প্রত্যাশা ছিল সবার। ৮ ইনিংসে যার রান ২০, সেই মিরাজ অধিনায়ককে সঙ্গ দিয়ে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করে দিনশেষে অপরাজিত আছেন ৫১ রান নিয়ে। সপ্তম উইকেটে মুশফিকের সঙ্গে ৮৭ রানের জুটিও বেঁধেছেন।

রবিচন্দ্রন অশ্বিনের বলে লেট কাটে বাউন্ডারির সাহায্যে প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ১০২ বলে ১০ চারে তিনি এই মাইলফলকে পৌঁছান।

আগের দিনের প্রতিজ্ঞাটাই হয়তো কাজে দিয়েছে মিরাজের। শুক্রবার দ্বিতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরম করেছেন মিরাজ। গত বছর যুব বিশ্বকাপে ব্যাট-বল হাতে সমান দক্ষতা দেখিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এমন যার পারফরম্যান্স তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে রান পাচ্ছেন না, তখন তো বিষয়টি ভাবনার হয়ে দাঁড়াবেই। মিরাজও বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। ভুল বের করতে করছিলেন কঠোর পরিশ্রমও।

শেষ পর্যন্ত নিজের দেওয়া কথা রেখেছেন হায়দরাবাদের ২২ গজে। শুক্রবার তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘যেখানে আমি ব্যাটিং করি। সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যথেষ্ট রান করার।’ দিন শেষে তাই বলাই যায়, মিরাজ কথা দিয়ে কথা রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অফস্পিনার মিরাজ থেকে অলরাউন্ডার মিরাজ হয়ে উঠার প্রথম ধাপটা ফেললেন এবার।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম