নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশকে বসাতে পারে শক্তিশালী জায়গায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২০:৫২

নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশকে বসাতে পারে শক্তিশালী জায়গায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটা করবে আরও সুসংহত। তাতে ২০১৭ সালের বিশ্বকাপ পথটা হয়ে যাবে আরও সহজ।

২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে উড়ছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে হারিয়েছে ক্রিকেট বিশ্বের বড় দলদের। এবার পালা ঘরের বাইরে নিজেদের প্রমাণের। যে মিশনে ‍নিউজিল্যান্ডের সুইং আর বাউন্সি উইকেটে দিতে হবে কঠিন পরীক্ষা। যদি এই পরীক্ষাতে সফল হয় বাংলাদেশ, তাহলে শুধু পারফরম্যান্সে নয়, র‌্যাংকিংয়েও পেয়ে যাবে শক্তিশালী জায়গা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটা করবে আরও সুসংহত। তাতে ২০১৭ সালের বিশ্বকাপ পথটা হয়ে যাবে আরও সহজ।

সিরিজ হারলেও ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরেই থাকবে বাংলাদেশ। তবে জিতলে যোগ হবে বাড়তি পয়েন্ট। সামনের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার পথে ফেলবে বড় ধাপ। যে পথে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আরও এগিয়ে যাবে মাশরাফিরা যদি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ না হয়। এই মুহূর্তে ৯৫ পয়েন্ট নিতে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পরে রয়েছে পাকিস্তান (৮৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৮৭)। ২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড বাদ দিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের সেরা সাত দল সরাসরি সুযোগ পাবে ক্রিকেটের সর্বোচ্চ আসরে।

সিরিজ হারলে নিউজিল্যান্ড র‌্যাংকিংয়ে পিছিয়ে যাবে একধাপ। বাংলাদেশ অবশ্য যে কোনও ফলাফলেই ধরে রাখবে সপ্তম স্থান।

কী হলে কী হবে :

  • নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জিতলে : তখন স্বাগতিকদের পয়েন্ট হবে ১১১, আর বাংলাদেশের ৪ পয়েন্ট কমে হবে ৯১।
  • নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে : তখন স্বাগতিকদের পয়েন্ট হবে ১০৯, বাংলাদেশের পয়েন্ট থাকবে আগের মতোই ৯৫।
  • বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে : নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৫ (চার থেকে নেমে যাবে পাঁচে), বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০০।
  • বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে : নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৭ (দশমিক ব্যবধানে পেছনে চলে যাবে ইংল্যান্ডের), আর বাংলাদেশের ২ পয়েন্ট বেড়ে হবে ৯৭।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী