নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৩ উইকেট ছুঁতে সাকিবের প্রয়োজন ৫টি উইকেট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হয়তো সাকিব শীর্ষে উঠে যেতে পারবেন। অন্যদিকে ব্যাট হাতে দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকের সংগ্রহ ৩৬০ রান। প্রথম অবস্থানে থাকা রস টেলরের চেয়ে ২৭৮ রানে পিছিয়ে রয়েছেন মুশফিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব আল হাসান। তবে পেসার রুবেল হোসেনকেও পিছিয়ে রাখার কোনও কারণ নেই। তাই কিউই ব্যাটসম্যানদের সামলাতে বল হাতে গুরু দায়িত্ব পালন করতে হবে এই দুই বোলারকেই!
বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তার পরেই আছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিক যেমন ব্যাট হাতে সবচেয়ে সফল; তেমনি বল হাতে সবচেয়ে সফল সাকিব।
১৫ ম্যাচে ২৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বোলার তিনি। দুই দলের মুখোমুখিতে অবশ্য সবচেয়ে সফল বোলার নিউজিল্যান্ডের সাবেক পেস তারকা কাইল মিলস। বাংলাদেশের বিপক্ষে ১৭ ম্যাচ খেলে ৩৩ উইকেট নিয়েছেন এই গতিতারকা।
তার পর আছেন যিনি, তিনিও এরই মধ্যে সাবেক হয়ে গেছেন। নাম খিলিয়েছেন কোচ হিসেবে। সম্প্রতি মিডেলসেক্সের কোচ হওয়া ভেট্টরি ২০ ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট।
সেই হিসেবেই সর্বোচ্চ ৩৩ উইকেট ছুঁতে সাকিবের প্রয়োজন ৫টি উইকেট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হয়তো সাকিব শীর্ষে উঠে যেতে পারবেন। অন্যদিকে ব্যাট হাতে দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকের সংগ্রহ ৩৬০ রান। প্রথম অবস্থানে থাকা রস টেলরের চেয়ে ২৭৮ রানে পিছিয়ে রয়েছেন মুশফিক।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি সোমবার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ক্রাইস্টচার্চে।
/আরআই/এফআইআর/








