নেলসনে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে গেলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশে হেরেছে ৭৭ রানে। ওই ম্যাচে কিউইদের ৭ উইকেটে ৩৪১ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ২৬৪ রানে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ দলে রয়েছে তিন নতুন মুখ-নুরুল হাসান, তানভীর হায়দার ও শুভাশিষ রায়।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, নাইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, তানভীর হায়দার, শুভাশিষ রায়।
/কেআর/








